| জুমলা দিয়ে বাংলা ওয়েব সাইট তৈরী |
|
পাতা 2 মোট 5 কনটেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম:বাংলা সংশ্লিষ্ট বিষয়ে যাবার আগে সিএমএস কী এ সম্পর্কে কিছু জানা যাক। কোন সংজ্ঞা না দিয়ে সহজ করে বললে- সিএমএস কোন ওয়েব সাইটকে চালানোর উপযোগী একটি সফটওয়ার। যখন কোন ভ্রমণকারী ওয়েবসাইটের কোন কিছু দেখতে চান, তখন সিএমএস সফটওয়ার সেটা যোগান দেয়। পাশাপাশি, সিএমএস এর সুবিধা ব্যবহার করে ওয়েব মাস্টার প্রয়োজনে তার ওয়েব সাইটে বাড়তি তথ্য, ছবি, ভিডিও ইত্যাদি যোগ করেন। পুরোনো তথ্য ইত্যাদি আর্কাইভ করে রাখার সুবিধাও থাকে। নিবন্ধিত সদস্যসরা তাদের নিজেদের খবর, তথ্য ইত্যাদি জমা দিতে পারেন। কোন সম্পাদক তা অনুমোদন করলে তা প্রকাশ পাবে, এমন ব্যবস্থাও থাকে। এ ধরনের সব সুবিধা থাকে সিএমএস এর ব্যাক এন্ডে। যে সব ওয়েব সাইটের বিষয় বস্তু প্রায়ই পরিবর্তিত হয়, সেসব ওয়েব সাইট দেখভাল করার জন্য সিএমএস এর চাইতে ভাল আর কিছু হতে পারে না। যে সব সাইট সদস্য ব্যস্থাপনা করে তাদেরও অনেক কিছু দিতে পারে সিএমএস। |
|||||||
| < পূর্বে |
|---|




