এই সাইটের বাংলা লেখাগুলো ইউনিকোড দিয়ে কোডকৃত। বাংলা ঠিক মতো দেখতে না পেলে বুঝতে হবে আপনার কম্পিউটারে ইউনিকোডের জন্য প্রয়োজনীয় বিশেষ সফটওয়ার বসাতে হবে। অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে সফটওয়ার বসানোর পদ্ধতি ভিন্ন হতে পারে। বিস্তারিত এখানে দেখুন । বাংলা অক্ষর খুব ছোট দেখালে আপনাকে ভালো একটি বাংলা ইউনিকোড ফন্ট ডাউনলোড ও ইনস্টল করতে হবে। আমরা বিনামূল্যে পাওয়া একুশে লোহিত ফন্টকে কম্পিউটার মনিটরে খুব সুন্দর করে দেখানোর উপযোগী করেছি। এটার নাম অপনালোহিত। অপনালোহিত অনেকটা বৈশাখী ফন্টের মতো, কিন্তু ইউনিকোড সমর্থিত। ডাউনলোড করুন এখান থেকে। আপনি ইচ্ছে হলে এ সাইটের ইংরেজী সংস্করণও দেখতে পারেন।
জুমলা দিয়ে বাংলা ওয়েব সাইট তৈরী ইমেল
পৃষ্ঠা সূচি
জুমলা দিয়ে বাংলা ওয়েব সাইট তৈরী
কনটেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম
বাংলার জন্য বিশেষ প্রয়োজনীয়
জুমলা কী দিচ্ছে
হাতে কলমে করুন

বাংলার জন্য বিশেষ প্রয়োজনীয়:

বাংলা লেখা বিষয়াদি রাখতে হলে কিছু বিশেষ দিকে নজর দেয়া দরকার.

  • প্রথমটি হলো এনকোডিং। ইউনিকোড বেশ জনপ্রিয় বলে সব সিএমএসই ইউনিকোড সমর্থন করছে। ইউনিকোড লেখা আবার একাধিক পদ্ধতিতে সংরক্ষিত হতে পারে।  utf-8 অধিকাংশ সময় দেখা যাচ্ছে।
  • UTF-8 মূলত আসকির সাথে অতিরিক্ত সংযোজন। এতে ইংরেজী অক্ষরগুলোর জন্য এক বাইট করে দরকার হয়। সে যুক্তিতে সব আসকি লেখা utf-8 কোডের মধ্যে পড়ে। আবার বাংলার ক্ষেত্রে প্রতিটি মূল বর্ণ তিন বাইট করে জায়গা নেয়। সংযুক্ত বর্ণ আরো বেশী। এতে কিছু সমস্যা হয়। 
  • ইউনিকোড ভিত্তিক বাংলা ওয়েব পেজ দেখার জন্য কম্পিউটারে অন্তত একটি ইউনিকোড সমর্থিত বাংলা ফন্ট থাকতে হয়। ইন্টারনেটে এ রকম বেশ কিছু ফন্ট মাগনা পাওয়া যায়।
  • অধিকাংশ ব্রাউজার এখন বাংলা দেখাতে পারে যদি কম্পিউটারের অপারেটিং সিস্টেমে তার সাপোর্ট থাকে। উইন্ডোজ ২০০, এক্সপি, লিনাক্স, ম্যাক ওস সহ প্রায় সব অপারেটিং সিস্টেমে এখন ইউনিকোড সমর্থন আছে। তবে বাংলার জন্য বিশেষ প্যাক ইনস্টল করতে হতে পারে। আবার, ব্রাউজারে এনকোডিং সেট করে দিতে হতে পারে অনেক সময়।
  • বাংলা অক্ষর প্রবেশ করানোর জন্য একটি বাড়তি সফটওয়ারের দরকার হয়। ওয়েব ভিত্তিক, পুরো সফটওয়ার, ইংরেজী ভিত্তিক ইত্যাদি একাধিক সফটওয়ার এখন সহজলভ্য।অভ্র, মাইক্রোসফটের আইএমই,ইত্যাদি।
  • ভালো বাংলা ওয়েব সাইট বলতে আমরা সে গুলোকে বোঝাতে চাই যেগুলো জনপ্রিয় সার্চ ইঞ্জিন সার্চ করতে পারবে এবং W3C সমর্থিত যেকোন ব্রাউজারে দেখা যাবে। পিডিএফ, গিফ ইত্যাদি দিয়ে বাংলা অক্ষর দেখানোর বুদ্ধি এখন অচল।


 
< পূর্বে
 
Template by Joomlashack