|
জুমলা দিয়ে বাংলা ওয়েব সাইট তৈরী |
|
|
পাতা 4 মোট 5
জুমলা কী
জুমলা ওপেন সোর্স ম্যাটার্সের তত্বাবধানে পিএইচপিতে লেখা একটি উন্মুক্ত সোর্সের সিএমএস সফটওয়ার। জুমলা ম্যাম্বো নামক আরেকটি সিএমস থেকে জন্ম দিয়ে খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। এই দ্রুত জনপ্রিয়তার কারন হলো, প্রচুর সংখ্যক এক্সটেনশনের সহজলভ্যতা, নির্ভরযোগ্য সহায়তার জন্য সক্রিয় ফোরাম এবং সর্বোপরি জুমলা ব্যবহারে সহজতা। জুমলা.অরগ ও এর বিভিন্ন সাব সাইটে জুমলা সম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে। এখানে খুব সংক্ষেপে জুমলার ফিচার নিয়ে কিছু বলছি-
- ডেটাবেস চালিত- সাইটের সব লেখা, বিষয় বস্তু একটি ডেটাবেসে রক্ষিত হয়। সাইট ব্যাকআপ বা স্থানান্তর করতে এতে কোন সমস্যা হয় না। জুমলা মাইএসকিউএল ও পিজিএসকিউএল সমর্থন করে।
- সব ধরনের বিষয়স্তু ক্যাটাগরিতে বিন্যস্ত থাকে। ক্যাটাগরিগুলো আবার বিভিন্ন সেকশনের অধীন। ব্লগ, আরএসএস ইত্যাদির জন্য রেডিমেড সেকশন ও ক্যাটাগরি প্রস্তুত করাই আছে।
- সেকশন, ক্যটাগরি, বিষয়বস্তু একাধিক সম্পাদক নিয়ন্ত্রণ করতে পারে।
- লেখা সম্পাদনা করার জন্য ওয়ার্ডের মতো বিল্টইন এডিটর আছে।
- সাইটের টেম্পলেট পুরোপুরি কাস্টমাইজ করা যায়। এ কারনে জুমলা দিয়ে যে কোন ধরনের ওয়েব সাইট তৈরী করা যায়। জুমলার সাথে দুটি টেম্পলেট দেয়া আছে, ইন্টারনেট থেকে বিনামূল্যে অনেক টেম্পলেট পাওয়া যায়। সব চেয়ে ভাল ফলাফলের জন্য বাণিজ্যিক টেম্পলেটও ব্যবহার করা যায়।
- ছবি বা যে কোন মাল্টিমিডিয়া কন্টেট এফটিপি বা ব্রাউজার দিয়ে আপলোড করা যায়। এসব ছবি, ভিডিও সাইটের যে কোন স্থানে লেখার মাঝে ব্যবহার করা যায়। মাল্টিমিডিয়া কন্টেটের সর্বোচ্চ ব্যবস্থাপনার জন্য বাণিজ্যিক কম্পোনেন্টও পাওয়া যায়।
- ফোরাম ও মতামত জরিপের সুবিধা।
- আর্কাইভ ও অনুসন্ধান সুবিধা।
- অ্যাপাশি সহ প্রায় সব ওয়েব সার্ভারে চলে।
- ব্যবহারকারী ও তাদের গ্রুপ নিয়ন্ত্রণ করা যায়।
- একাধিক ভাষার সমর্থন।
|